Friday, July 24, 2026

যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

Date:

Share post:

 মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ মোঃ আব্দুল বারিক অরফে আব্দুল্লাহ(৫৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ চৌগাছা থানার দিঘড়ি গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। রবিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানার সরুপদহ ইউনিয়নের কদম তলায় অভিযান চালানো পর মাদকসহ তাকে আটক করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী,এসআই রাজেশ কুমার দাশ, এসআই মোঃ আরিফুল ইসলাম, এএস আই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম যশোরের চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) বোতল ফেনসিডিলসহ আব্দুল বারিক অরফে আব্দুল্লাহকে গ্রেফতার করে।উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য ১ লক্ষ ১৮ হাজারো টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই রাজেশ কুমার দাস বাদি হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেছেন।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...