Friday, June 26, 2026

নেত্রকোণা‘র দুর্গাপুর বিজিবি‘র গুলিতে নিহত-২

Date:

Share post:

নেএকোনা প্রতিনিধি মাহমুদ হাসান রুহুল নেত্রকোণা‘র দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের বারমারি-লক্ষিপুর গ্রামে বিজিবি‘র গুলিতে আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত এবং জাইদুল ইসলাম (৩৮) গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে সরেজমিনে গিয়ে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় সীমান্তবর্তী বারমারি-লক্ষিপুর গ্রামের অবসর প্রাপ্ত বিজিবি সদস্য প্রসিন্ত মারাক এর বাড়ির সামনে এ গুলিবিদ্ধের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একই গ্রামের ইদ্রিস আলী ও আব্দুল মালেক জানান, তারাবি নামাজ চলাকালীন সময়ে হঠাৎ ২টি গুলির শব্দ পাই। পরে তরিগরি করে নামাজ শেষে ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবি সদস্যরা বাঁধা প্রদান করে। পরবর্তীতে দেখি গুলিবিদ্ধ অবস্থায় জাইদুল কে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং বিজিবি সদস্যরা পুরো গ্রাম ঘিরে রেখে ঘটনাস্থল থেকে নিহত আমিনুল ইসলামের লাশ টেনে হেচরে সীমান্ত সড়কে এনে দুর্গাপুর হাসপাতালে পাঠায়। পরবর্তি জানতে পারি বিজিবি‘র গুলি সে নিহত হয়েছে। আমিনুল ইসলামের লাশ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তিতে গুলিবিদ্ধ জাইদুল ইসলাম কে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে বারমারি ক্যাম্পের হাবিলদার মো. মিনহাজ উদ্দিন (৫৩) কে আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বারমারি ক্যাম্পের নায়েক সুবেদার আইনুল হকের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ পুলিশি পাহারায় হাসপাতালে রাখা হয়েছে। নেত্রকোনা ৩১ বিজিবি লে. কর্ণেল মো.আরিফুর রহমান জানান, বিজিবি সদস্যদের আত্মরক্ষার্থে গুলি করেছে। পরবর্তীতে আপনাদের প্রেসরিলিজ দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...