Friday, July 24, 2026

ট্রেন-পুলিশ ভ্যান সংঘর্ষে ৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যান ও ট্রেনের সংঘর্ষে
তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় রেলওয়ে থানায়
মামলা করা হয়েছে। ওই এলাকায় দায়িত্বরত গেটম্যান মাহমুদ হাসান দীপুকে আসামি করে
মামলাটি করা হয়।

রবিবার (২৭ আগস্ট) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় গেটম্যান মাহমুদ হাসান দীপুকে সাময়িক বরখাস্ত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ওই গেটম্যান।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাতেই মামলা রুজু করা হয়েছে। মামলায় গেটম্যানের কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়।

এর আগে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই তদন্ত কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশের ভ্যান সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মিজান (৩৪), হোসেন (২৯) ও ইস্কান্দার (২৮) নামে তিন পুলিশ সদস্য নিহত হন। তারা সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হন আরও তিন জন। তারা হলেন- স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, এসআই সুমন শর্মা (৩২) পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)।

এর আগে রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরহাট রেলক্রসিং এলাকায় সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয়। পুলিশের ভ্যানটি তখন টহল ডিউটিতে ছিল। স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলেই একজন পুলিশ সদস্য নিহত হন। এসময় সিগন্যাল ছিল না, গেটম্যান ছিলেন না।

এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...