Saturday, July 25, 2026

যশোর ৪৯ বিজিবি’র ধারাবাহিক অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

Date:

Share post:

সাইবুর রহমান সুমন,শার্শা প্রতিনিধিঃ

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় গাঁজা, বিদেশী মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, যৌন উত্তেজক স্প্রে এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বোনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৫,১৩,১৭০/- (পাঁচ লক্ষ তেরো হাজার একশত সত্তর) টাকা মূল্যের ভারতীয় গাঁজা, বিদেশী মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, যৌন উত্তেজক স্প্রে এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

বিশেষ নোট: টেকনোলজি সম্পর্কে জানতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...