Sunday, July 26, 2026

যশোরে ৪৯ বিজিবি’র অ’ভিযানে তিন কোটি টাকার ভারতীয় মালামাল জ’ব্দ

Date:

Share post:

সাইবুর রহমান সুমন, বেনাপোল :

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত মোট ২ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রি-পিস, তৈরি পোশাক, ওষুধ, মলম, কীটনাশক ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল বাংলাদেশে আনছিল। এই ধরনের চোরাচালান দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং দেশের রাজস্ব আয়েও প্রভাব ফেলছে।

স্থানীয় জনগণ বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত এই অভিযানে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...