Saturday, July 25, 2026

কালীগঞ্জে নবনির্বাচিত মোটর শ্রমিক নেতাদের সংবর্ধনা বিএনপির

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) :

ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের নিমতলা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “দেশের অর্থনীতি সচল রাখা ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচলে মোটর শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের কল্যাণে আমাদের সবসময় শুভ কামনা থাকবে।”

এছাড়া, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত চালকদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত মোটর শ্রমিক নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...