Friday, July 24, 2026

নড়াইলে অফিস সহকারীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে শহরের  কালেক্টরেট স্কুলের ভিতর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উজির আলী (৩৪) কে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে।

১৯ জুলাই (রোববার) দুপুর ১টার দিকে নড়াইল শহরের কালেক্টরেট স্কুলে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে। বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা নড়াইল শহরের কালেক্টরেট স্কুলে যান শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য। তবে বিদ্যালয়টির অফিস সহকারী রাকিব হোসেন অন্তর বেতন না নিয়েই বেশ কযেকজন অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী অন্তর উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

এরপর অন্য শিক্ষকরা প্রধান শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসাপাতালে নিয়ে যান। ছুরিকাঘাতে উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত রাকিব হোসেন অন্তরের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত রাকিবকে ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

মোবা: ০১৬৪৫-৫০১২১৪.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...