Friday, July 24, 2026

নড়াইলে লোহাগড়ায় মায়ের দুধ পান করানোর সময় শ্বা”সনালিতে আ”টকে শি”শুর মৃ”ত্যু

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলায় মায়ের দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে আরহান সরদার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির দাদা ও দৈনিক আমার দেশ–এর লোহাগড়া উপজেলা প্রতিনিধি সরদার রইস উদ্দীন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে তার ছেলে মো. অন্তিক সরদারের এক বছর বয়সী ছেলে আরহানকে তার মা দুধ পান করাচ্ছিলেন। এ সময় শিশুটির শ্বাসনালিতে দুধ আটকে যায়। দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার বাদ আসর আমাদা মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হবে।
এ ঘটনায় লোহাগড়া প্রেসক্লাবসহ নড়াইলে কর্মরত সাংবাদিকেরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...