Friday, July 24, 2026

মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ আটক ১

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ

​যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ানশুটার গান উদ্ধার এবং ইয়াবা’সহ হাফিজুর রহমান বাঙালী নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মনিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​অপরদিকে একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ইয়াবা’সহ হাফিজুর রহমান ওরফে বাঙালী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
​মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অবৈধ” অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং আটককৃত আসামির ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”
​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...