Friday, July 24, 2026

যশোরের সতীঘাটা কামালপুরে ভারী বৃষ্টিতে পানিবন্দি কয়েকটি পরিবার, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:-

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর এলাকায় টানা ভারী বৃষ্টিতে কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘরবাড়ি ও উঠানে পানি জমে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে রাতের বেলায় সাপ ও বিভিন্ন পোকামাকড়ের আতঙ্কে পরিবারগুলোর সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকে। এতে কামালপুর মহাসড়ক সংলগ্ন এলাকার সামছুল হোসেন, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আনিছুর ইসলাম, নাজমুল ইসলাম, করিম, লাভলু হোসেনসহ আরও কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও উঠান পানিতে তলিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনা ও বসতঘরে হাঁটুপানি জমে রয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিশু ও বয়স্কদের নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন পরিবারগুলো।

ভুক্তভোগী সামছুল হোসেন বলেন, “প্রতি বছর বর্ষা এলেই আমাদের একই দুর্ভোগের মুখোমুখি হতে হয়। পানি জমে ঘরবাড়ি পানিবন্দি হয়ে যায়। রাতে সাপ ও পোকামাকড়ের ভয়ে পরিবার নিয়ে নির্ঘুম থাকতে হয়। এলাকায় কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি দ্রুত নামতে পারে না।”

আরেক ভুক্তভোগী লাভলু হোসেন বলেন, “বহু বছর ধরে আমরা এই সমস্যার মধ্যে বসবাস করছি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। পাশাপাশি সাপ ও পোকামাকড়ের আতঙ্ক থেকেও রক্ষা পাব।”

এ বিষয়ে রামনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায় বলেন, “ভারী বৃষ্টির কারণে কামালপুর গ্রামের কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ছবি সংগ্রহ করেছি। বিষয়টি সদর উপজেলা প্রশাসনকে জানানো হবে। পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ইউনিয়ন পরিষদও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে প্রতি বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের শিকার হতে না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...