Thursday, July 23, 2026

কেশবপুরে বিশেষ অ”ভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রে’ফতার

Date:

Share post:

বিক্ষোভ মিছিলের মামলায় এ পর্যন্ত গ্রেফতার ১১, অভিযান অব্যাহত
ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রবিবার সকালে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান মাসুদ এবং ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ বিশ্বাস।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত আফছার আলী সানার ছেলে মাসুদুজ্জামান মাসুদ এবং সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ বিশ্বাসকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ জুন উপজেলার পরচক্রা ও সোনাতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তা ভাইরাল হয়।
এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৮।
মামলার পর থেকেই থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এর আগে ওই মামলায় ৯ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এপর্যন্ত এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১জন।
এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), একই গ্রামের যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২), একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাগুরাডাঙ্গা গ্রামের রামপদ দাসের ছেলে সরোজিত দাস (৪১), বাগদহা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুজাহিদ হোসেন (১৯) এবং দেউলী গ্রামের মেম্বার মোহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা (২০)।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুন বলেন, “মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ এবং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ) :   হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে। ডাক্তারের জমিতে বিক্রয় প্রতিনিধিদের দিয়ে করান কাজ।  যাতায়াতে সব...

যশোরে মাছের পুকুরে বি”ষ প্রয়োগের প্রায় আড়াই লাখ টাকার ক্ষ”তি থানায় লিখিত অ”ভিযোগ

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সতীঘাটা এলাকার চৌঘাটায় একটি মাছের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ...

শ্রীপুরে ধ/র্ষ/ণে/র পর হ/ত্যা/র দায়ে হাসান শেখকে মৃ/ত্যু/দ/ণ্ড 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্ৰামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে ধ/র্ষণ ও হ/ত্যার অভিযোগে...

নড়াইলে লোহাগড়ায় ই”য়াবা”সহ ব্যাবসায়ী গ্রে”ফতার তিন মাসের জে”ল ও জ”রিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য...