
কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ
ঝিকরগাছায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শনিবার সকাল ১১ টায় গাইবান্ধার পলাশবাড়ী সহ বিভিন্ন মন্দির ধ্বংসের হুমকি ও হামলার প্রতিবাদে যশোর বেনাপোল মহাসড়কের ব্রিজ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা ও কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদ।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তড়িৎ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত,পৌর শাখার সাধারণ সম্পাদক পলাশ পাল ও পূজা উদযাপন পরিষদ মাগুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুণ্ড।
এই সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি বাবু গৌউর ঘোষ, সহসভাপতি অমর মিত্র, দপ্তর সম্পাদক কৃষ্ণপদ সরকার, কোষাধ্যক্ষ বাবু সুরেশ শাহা, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বণিক, গঙ্গানন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি কালীপদ পাল, কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফিলিপ রমেশ বিশ্বাস, বাবু সুভাষচন্দ্র (বাবুল ভক্ত)সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



