Friday, June 26, 2026

খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অংশ নিচ্ছে ২৮ দল

Date:

Share post:

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি শহর প্রতিনিধি:

তরুণের শক্তি, খেলাধুলার গতি—এগিয়ে যাক ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ি ত্রিপুরা পাড়ার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৯ জুন) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস), খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা।

টুর্নামেন্টের সদস্য সচিব ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক ও খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সহ-সভাপতি সোহাগ ত্রিপুরা। তিনি আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী দল, অতিথি ও দর্শকদের স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলা তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির চর্চা গড়ে তোলে। ত্রিপুরা সমাজের তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, স্থানীয় ইউপি সদস্য রাম কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য জ্যোতিষ বসু ত্রিপুরা, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি রেভিলিয়াম রোয়াজা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। তারা ত্রিপুরা সমাজে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা আরও সম্প্রসারণে এমন আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।পরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইমাং বাকসা ক্লাব ও বাঙালকাটি কিং ইলেভেন মুখোমুখি হয়। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে খাগড়াছড়ি ও পার্শ্ববর্তী এলাকার মোট ২৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা পরিচালনা করা হবে।

টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি জোরদার এবং ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...