Friday, June 26, 2026

যশোর সদরে গ্রাম আদালত প্রকল্পের বাৎসরিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত

Date:

Share post:

​নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সদর উপজেলার ৯ নম্বর আরবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি, বাৎসরিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন (বৃহস্পতিবার) দিনব্যাপী নানামুখী আয়োজনের মধ্য দিয়ে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ শাহরিয়ার হক। ৯ নম্বর আরবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্প যশোরের ডিস্ট্রিক্ট ম্যানেজার এডভোকেট মহিতোষ কুমার রায়।
​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের সমাজে প্রায়শই ছোটখাটো যেসব বিবাদ ঘটে, সেগুলো স্থানীয়ভাবেই সমাধানযোগ্য। এসব সাধারণ বিষয় নিয়ে থানা-পুলিশ কিংবা উচ্চ আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই; গ্রাম আদালতের মাধ্যমেই তা সহজে সমাধান করা সম্ভব।”
​শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকের অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী উপস্থিত আছে। গ্রাম আদালত থেকে মানুষ কীভাবে সহজে আইনি ও বিচারিক সেবা পেতে পারে, তা তোমরা এখান থেকে জেনে গেলে। এখন তোমাদের দায়িত্ব হলো এই বার্তাটি সমাজের অন্যান্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।”

সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য একটি তথ্যসমৃদ্ধ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারী ও পুরুষ মিলিয়ে আনুমানিক চার শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...