Friday, June 26, 2026

বেনাপোল সীমান্তে বিজিবি’র অ”ভিযানে অ”বৈধ চো”রাচালানী মালামাল জ”ব্দ

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৯ জুন) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র বেনাপোল আইসিপি’র এর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৯টি শাড়ি, ১ কেজি ফুসকা, ১ কেজি কিসমিস, ০২টি বিভিন্ন প্রকার চকলেট এবং ২৮৪টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ১,৫৬,৯০০/- (এক লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...