
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার//
অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদরে হৈবতপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী (নাটক) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) গ্রাম আদালতের উপর হৈবতপুরে ইউনিয়ন পরিষদে এক ভিডিও শো ও বার্ষিক ক্যাম্পেইন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ আলী বিশ্বাস , ভারপ্রাপ্ত চেয়ারম্যান ০১ নম্বর হৈবতপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবিনা ইয়াসমিন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, এ, মোসা বিশ্বাস, উপজেলা কোডিনেটর, গ্রাম আদালত প্রকল্প, যশোর সদর, ইউপি সদস্য, ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আহমদ আলী বিশ্বাস বক্তব্যে বলেন, গ্রাম আদালত প্রকল্প খুব ভালো একটি প্রকল্প। গ্রামের গরিব অসহায় মানুষ এই প্রকল্প থেকে সঠিক বিচার পেয়ে থাকে এবং আমরা ইউনিয়ন পরিষদে সঠিক বিচার করি। ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, গ্রাম আদালত প্রকল্পটি সরকারের অগ্রাধিকার ভিত্তিতে নেয়া একটি প্রকল্প যার মাধ্যমে উচ্চ আদালতের মামলার জট কমতে শুরু করেছে। উপজেলা কোঅর্ডিনেটর মোঃ এ মোসা বিশ্বাস বলেন, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে হৈবতপুর ইউনিয়নে মামলা গ্রহণ এবং নিষ্পত্তির হার ন্তোষজনক। অনুষ্ঠানে গ্রাম আদালত বিষয়ক নাটক প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত জনসাধারণেরকে দেখানো হয় এবং নাটকের শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এরপর এক বনাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।



