Friday, June 26, 2026

মেহেরুল্লাহ নগর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Date:

Share post:

নিজস্ব প্রতিনিধি, যশোর:
যশোরের চুড়ামনকাঠি এলাকায় মেহেরুল্লাহ নগর রেলস্টেশনের নিকট রেললাইনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃতার পরিচয় শনাক্তের চেষ্টা চালান। এ সময় মৃতদেহের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পরবর্তীতে যশোর পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ যাচাই করলেও মৃতার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ তৎপর রয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...