
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গুরুত্বপূর্ণ স্থান আলিপুর জেলা পরিষদ এর অফিসে ভয়াবহ অগ্নিকান্ড।এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন পশ্চিম বাংলা সরকার। তবে অনেকেই মনে করছেন যে বিগত সরকারের আমলে বহু গুরুত্বপূর্ণ নথি পত্র এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজ পত্র এবং সরকারি ট্রেন্ডার কে পুড়িয়ে দিতে এমন ঘটনা ঘটিয়েছে। তবে এই আলিপুর জেলা পরিষদ এর চার তলায় অবস্থিত জেলা পরিষদ এর গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা থাকে।
এবং পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সমস্ত কাজ শুরু করতে এখান থেকে ট্রেন্ডার হয়। তবে কিছুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য জাহাঙ্গীর খান কে গ্রেপ্তার করা হয়েছে।তার দপ্তরের বিভিন্ন ট্রেন্ডার কে এবং বেআইনি লেনদেন কে নতশৎ করতে এবং পুরো নথিপত্র কে মুছে ফেলতে এই ঘটনা ঘটিয়েছে বলে বিজেপি ও সরকার পক্ষের লোকজন বলছে।।
তবে ঘটনার পর পুরো এলাকা পুলিশ দিয়ে ঘিরে রেখেছে। তবে এই গুরুত্বপূর্ণ স্থানে কি ভাবে আগুন লেগেছে নাকি অন্তর্ঘাত রয়েছে তা তদন্ত শুরু করেছে প্রশাসন।



