Friday, July 24, 2026

কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সতীশন

Date:

Share post:

মনোয়ার ইমাম, ভারত বাংলা প্রতিনিধি:

আজ দুপুরে ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কেরলের বিধায়ক সতীশন। তাকে তিরুবনন্তপুরামের সেন্ট্রাল স্টেডিয়ামে বিশাল সমাহারে শপথ বাক্য পাঠ করান কেরল রাজ্যের রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আলেকর।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা ভাটরা গান্ধী ও ভারতের জাতীয় কংগ্রেস এর সভাপতি শ্রী মল্লিকাউজ্জুন খাগড়ে ও কেরল রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেস এর অবজার্ভার দিপা দাস মুন্সী এবং কেরল রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী পিনরাই বিজন এবং কেরল রাজ্যের বিজেপি র সভাপতি শ্রী রাজীব চন্দ্রশেখর সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।আজ এই অনুষ্ঠানে ভারতের জাতীয় কংগ্রেস এর কেরল রাজ্যের প্রায় ২২,জন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন।

এবং কেরল রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমান চন্ডী ও এই রাজ্যের স্বরাস্ট্র দপ্তর এর মন্ত্রী হিসেবে শপথ নেন।প্রায় কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তুমুল উত্তেজনা বিরাজ করছিল শপথ নেবার সময়।মুহু মুহু সতীশনের নামে স্লোগান দিতে থাকে আম আদমি। দীর্ঘ দশ বছর পর এই রাজ্যের পালাবদল হয়েছে।আগে ছিল বামফ্রন্টের হাতে এল ডি এফ এর সরকার।এখান হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস এর নেতৃত্বে ইউ ডি এফ নেতৃত্বে সরকার।

শপথ অনুষ্ঠানের শেষে এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন কেরল রাজ্যের মুখ্যমন্ত্রী সতীশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...