Friday, June 26, 2026

মণিরামপুরে শিক্ষিকার বি”রুদ্ধে অ”সদাচরণ ও অ”শোভন আচরণের অ”ভিযোগ

Date:

Share post:

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টা:র :

যশোরের মণিরামপুর উপজেলার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমানা ইয়াসমিন (শিল্পী)-এর বিরুদ্ধে অসদাচরণ ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলমের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষক রুমানা ইয়াসমিন (শিল্পী)-এর সঙ্গে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে স্থানীয়দের দাবি। বিদ্যালয়ে যাতায়াতের সময় বোয়ালিয়া বাজার এলাকায় তিনি প্রায়ই স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলেও অভিযোগে বলা হয়েছে।

সম্প্রতি মোবাইল ফোন ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে কয়েকজন অভিভাবকের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

অভিযোগে আরও বলা হয়, গত শুক্রবার আব্দুর রাজ্জাকের এক বন্ধুর বাড়িতে আপত্তিকর অবস্থায় রুমানা ইয়াসমিনকে হাতেনাতে ধরে ফেলেন রাজ্জাকের স্ত্রী ও সন্তানরা।

এ ঘটনায় স্থানীয়রা জানান, এমন কর্মকাণ্ড বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য ক্ষতিকর। তারা বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সহকারী শিক্ষক রুমানা ইয়াসমিন (শিল্পী) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের কাছে ১৯ ও ২০ তারিখে দুই দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...