
মো: আল ইমরান, নিজস্ব প্রতিবেদক :
যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার বটতলা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাইকেল মিস্ত্রি আব্দুস সালামকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। এ সময় ঠেকাতে এসে আহমেদ নামের আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে হানুয়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মৃত শাহাদাত হোসেনের ছেলে আব্দুস সালাম, পেশায় একজন সাইকেল মিস্ত্রি।
অভিযোগ রয়েছে, একই এলাকার জামশেদ গাজীর ছেলে মাজিদ গাজী পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুস সালামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় ঘটনাটি ঠেকাতে এগিয়ে আসলে অমেদ নামের আরেক ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে গুরুতর আহত আব্দুস সালামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে।



