Monday, July 27, 2026

বছরের প্রথম দিনে শিশুদের নিয়ে ভিন্নধর্মী আয়োজনে যুবদূত

Date:

Share post:

মণিরামপুর প্রতিনিধি:

নতুন বছরকে আনন্দ, ভালোবাসা ও শিক্ষার আলোয় বরণ করে নিতে যশোরের মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন যুবদূত।

‎১লা জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের ভবিষ্যৎ গড়ার পথে উৎসাহ দেওয়া। খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। উপকরণ হাতে পেয়ে অনেক শিশুই নতুন বছরের প্রথম দিনে স্কুলে যাওয়ার আনন্দ প্রকাশ করে।

‎আয়োজকরা জানান, শুধু উপকরণ বিতরণ নয়, শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের কথা শোনা এবং শিক্ষার গুরুত্ব বোঝানোও ছিল এ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। যুবদূতের সদস্যরা স্নেহ ও আন্তরিকতার সঙ্গে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন, যা শিশুদের মুখে এনে দেয় অনাবিল হাসি।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদূতের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শরিফ মাহমুদ। তিনি বলেন, “শিক্ষাই পারে একটি শিশুর জীবন বদলে দিতে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি কোনো শিশুকে পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তোলে, সেটাই আমাদের সার্থকতা।”বিশেষ স্বেচ্চাসেবী ব্যাক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক এসএম তাজাম্মুল, তৌহিদুল ইসলাম প্রমূখ।

‎এ সময় সংগঠনের সদস্য রিয়াজ উদ্দিন, সৌহার্দ্য, প্রান্তি, আরাফাত, হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কর্মসূচিটি সফল করতে ভূমিকা রাখেন।

‎যুবদূতের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন বছরের শুরুতেই এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...