Saturday, July 25, 2026

সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বাঘের বিচরণ

Date:

Share post:

আশিক বিশ্বাস,বাগেরহাট,মোংলা প্রতিনিধিঃ 

সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে (কাঠের তৈরি পায়ে হাঁটার পথ) দেখা গেছে বাঘের বিচরণ। শনিবার (১১ অক্টোবর) সকালে বনের অভ্যন্তরের ফুট টেইলরে বাঘটি দেখতে পান বনপ্রহরীরা। এরপর তারা হাঁকডাক দিতে থাকেন, একপর্যায়ে বাঘটি ফুট ট্রেইল থেকে নেমে বনের গহিনে চলে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট ট্রেইলে একটি বাঘ দেখতে পান। পরে তারা হাঁকডাক দিলে কিছুক্ষণ পর বাঘটি বনের ভিতরে চলে যায়।

তিনি আরও বলেন, আগে থেকে বনের হাড়াবাড়ীয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হাড়বাড়িয়ার দিঘির পাড়ে প্রায়ই বাঘের বিচরণ দেখা যায়।

তবে এবার দেখা গেছে ফুট ট্রেইলে। এর আগে কখনও এভাবে কোনো ফুট ট্রেইলে বাঘ দেখা যায়নি বলেও জানান তিনি। তবে প্রায়শই বনের বিভিন্ন স্থানে বাঘের বিচরণ চোখে পড়ছে। যার মানে হচ্ছে বনে বাঘের সংখ্যা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...