Saturday, July 25, 2026

​ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফসহ স্বামী-স্ত্রী আটক

Date:

Share post:

আরিফুল ইসলাম আরিফ,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ স্বামী-স্ত্রী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার উত্তর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন ওই এলাকার মোঃ খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়।

গোপন সংবাদদাতার তথ্যানুযায়ী ওই এলাকার খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম বসতবাড়িতে গিয়ে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক বিক্রির ২১৮৭০ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং মাদক কারবারের সাথে মোঃ খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম (০২) জড়িত বলে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...