Saturday, July 25, 2026

স্বামীকে কু’পিয়ে জ’খম স্ত্রীকে মা’রধ’র ও শ্লী’লতাহানি থানায় এজাহার দায়ের

Date:

Share post:

এম ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোরে রিনি খাতুন নামে এক গৃহবধূ তার স্বামীকে কুপিয়ে জখম ও নিজেকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে বাদী রিনি খাতুন (২৭), স্বামী আব্দুল মালেক, সাং–সতীঘাটা কামালপুর মসজিদের পাশ, থানা–কোতয়ালী, জেলা–যশোর উল্লেখ করেছেন যে, দুই জন নামীয় আসামি সহ অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

বাদী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ১নং আসামি ইলিয়াস হোসেন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তিনি বিয়েতে রাজি না হওয়ায় ওই আসামি জোরপূর্বক বিয়ে করার হুমকি এবং তার স্বামীকে হত্যার ভয় দেখায়।

গত ৮ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে, তার স্বামী কাজ শেষে বাড়ি ফেরার পথে সতীঘাটা কামালপুর মসজিদের সামনে পৌঁছালে ইলিয়াস হোসেন ও শাহরিয়ারসহ কয়েকজন সন্ত্রাসী হাতে ধারালো অস্ত্র নিয়ে তার স্বামীর পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

চিৎকার শুনে রিনি খাতুন ঘটনাস্থলে গেলে ২নং আসামি শাহরিয়ার তার বুকে চাকু দিয়ে আঘাত করতে চাইলে তিনি বাম হাতে ঠেকিয়ে দেন, এতে তার বাম হাতের শাহাদাত আঙুল কেটে রক্তাক্ত জখম হয়। এসময় হামলাকারীরা তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং তার শ্লীলতাহানির চেষ্টা করে।

স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হওয়ার পর বাদী বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পরে থানায় এজাহার দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...