Friday, July 24, 2026

মা”দকের টাকা জোগাড়ে নার্সারি থেকে গামলা চু”রি দুই চোর আ”টক কা”ন ধরে উ”ঠবস করে কমিটির হাতে তুলে দিল জনতা

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা ভোজগাতী ইউনিয়নের জামজামি এলাকায় মাদকের টাকা জোগাড় করতে একটি নার্সারি থেকে গামলা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কান ধরে উঠবস করিয়ে সতর্ক করা হয় এবং নার্সারির পরিচালনা কমিটির হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন উপজেলার জামজামি গ্রামের আজিজুর বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (৪২) এবং ভোজগাতী গ্রামের নুরুর ছেলে সাকিব (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিল্লাল ও সাকিবের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটিয়ে থাকে। সর্বশেষ একটি নার্সারি থেকে গামলা চুরির সময় স্থানীয়দের হাতে আটক হন তারা।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে কান ধরে উঠবস করিয়ে সতর্ক করা হয় এবং পরে নার্সারির পরিচালনা কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগে বিল্লাল ও সাকিবসহ তাদের কয়েকজন সহযোগী একটি হিন্দু পরিবারের ছাগল চুরি করে জবাই করে খেয়েছিল। পরে ওই ঘটনায় স্থানীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

স্থানীয়রা জানান, তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...