Monday, July 27, 2026

নড়াইলে চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির আয়োজনে বিশ্ব মা দিবস পালিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

 ১২মে,(মঙ্গলবার) বিকাল ৫টার দিকে নড়াইল শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় মোল্যা কমপ্লেক্সের মনিকা একাডেমির কার্যালয়ে দিনটি উপলক্ষে  শিশুদের গল্পবলা ও আবৃত্তি আসর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ-সময় মনিকা একাডেমি ও চন্দ্রকথা’র অফিস সুপারভাইজার সুমাইয়া আক্তার বন্যার উপস্থাপনায় এবং চন্দ্রকথা সাহিত্য রাজ্যে একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক লেখক ও আবৃত্তিশিল্পী সবুজ সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এর আগে তোমার জন্য ভালোবাসা মা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মোঃ নুর ইসলাম, নড়াইল ভিক্টোরিয়া স্পেশালিষ্ট হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবির মাহমুদ, সরকারি প্রাথমিক  বিদ্যালয় শিক্ষিকা তাহেরা খাতুন ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ূন কবীর এরশাদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে গল্পবলা, আবৃত্তি আসর ও আলোচনাসভা শেষে দুইটি বিভাগে সেরা ৮ জনকে পুরস্কৃত করা হয়। চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির পরিচালক মোঃ সবুজ সুলতান বলেন মমতাময়ী মায়ের প্রতি আমাদের ভালোবাসা সার্বক্ষণিক অবশ্যই থাকা উচিৎ, তবুও এই বিশেষ দিনকে কেন্দ্র করে শিশুদের মুখে তার নিজ মাকে নিয়ে গল্পবলা ও আবৃত্তি পরিবেশনা আমরা সবাই বেশ উপভোগ করেছি এবং মুগ্ধ হয়েছে।

আজকের এই অনুষ্ঠানটি চন্দ্রকথা’র পরিচালক তাঁর দাদীমা মরহুমা সৈয়দা মুঞ্জিরা বেগম মান্নান কে উৎসর্গ করেছেন এবং দাদীমা’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন সবাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...