Sunday, July 26, 2026

নড়াইলে নি”খোঁজ হওয়া দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীর ম”রদেহ উ”দ্ধার

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইলে লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে নিখোঁজ হওয়া সীমা খানম (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

১২ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা চর ইচাখালি থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ শাহ আলম বলেন, সীমা ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানি নুরজাহান বেগমের বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যরা জানান, সীমা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত রোববার (১০ এপ্রিল) বিকালে সীমা তার নানির সঙ্গে এলাকার মধুমতি নদীতে গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সীমা।

এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরের দিন সোমবার (১১ মে) দিনব্যাপি ডুবুরি দল অভিযান চালিয়েও সীমার সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করলেও নিখোঁজ সীমার সন্ধান মেলেনি পরে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা চরে কিশোরীর মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...