
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে দোকানে সামনের রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মুরাদ হাসান কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বেলা আনুমানিক ১:৫০ ঘটিকায় সময় যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আরিফ হোসেন বাবুর চায়ের দোকানের সামনে রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে স্থানীয় জানাজা যোগ দেন মুরাদ হাসান। জানাজার শেষে বেলা ২টার সময় দিকে ফিরে এসে তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি খুঁজে পাননি। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
চুরি হওয়া মোটরসাইকেলটি ছিল একটি কালো রঙের বাজাজ প্লাটিনা। যার রেজিস্ট্রেশন নম্বর- যশোর – হ ২১-২৫১৬ এবং ইঞ্জিন নম্বর PFYWLB30099 চেচিস নং PSUA76AYOLTF28138 বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ টাকা।
এ চুরির ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক প্রশাসনের আশু- হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।



