Friday, July 24, 2026

যশোরে  সমাজভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে  সমাজভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠা উপলক্ষে এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে মুড়লি খাঁপাড়া দি স্যালভেশন আর্মীর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

দি স্যালভেশন আর্মীর HCCC প্রকল্পের ব্যবস্থাপক শীতল রায়ের নেতৃত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিলীপ কুমার বিশ্বাসের উপস্থাপনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্মশালার প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, কমিউনিটি অর্গানাইজার মিসেস রিংকি বাডৈ, খালেদা খাতুন (দি স্যালভেশন আর্মী, যশোর), ইউপি সদস্য মোরশেদ উদ্দিন মনু, রফিকুল ইসলাম, গাজী রিয়াজ উদ্দিন, মারুফ হোসেন তরু, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম ও নাছনীন আক্তার।

এছাড়াও শিক্ষক ডলি চক্রবর্তী, মোয়াজ্জেন আব্দুস সাত্তার, সদস্য শাহিন হোসেন, কোহিনুর খাতুন, শাহনাজ পারভীন, মঞ্জুরা খাতুন, বাচ্চু আলী খানসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহ রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...