
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা কয়াদায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামনগর ইউনিয়ন শাখার দক্ষিণ ওয়ার্ড ও মাদ্রাসা ওয়ার্ড
কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ মার্চ) কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামনগর থানা শাখা সভাপতি মো.সাইমুম হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের অন্যতম সদস্য ও যশোর শহর শাখার সম্মানিত সভাপতি মো : উবাইদুল্লাহ হুসাইন। বিশেষ অতিথি, শহর শাখার অর্থ সম্পাদক – আরাফাত ইসলাম। বিশেষ অতিথি, রামনগর ইউনিয়নের অঞ্চল পরিচালক মো : আল মামুন।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী সেক্রেটারি মো : আবু বকর সিদ্দিক, অফিস সম্পাদক মো : নাইম ইসলাম, অর্থ সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়ন সভাপতি আমির অধ্যাপক মোছাহাক আলী এবং সহকারী শিক্ষকসহ
বিভিন্ন দায়িত্বশীল এবং অত্র এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



