Monday, July 27, 2026

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

Date:

Share post:

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি:
দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি গ্রেপ্তারের পর সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করছিলেন। এ সময় কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের একটি সভা চলাকালে দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ততার মধ্যেই থানায় জব্দ থাকা কয়েকটি মোটরসাইকেল যথাযথ যাচাই ছাড়াই মালিকদের হাতে চলে যায় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, ঘটনাস্থলে ও থানায় একযোগে একাধিক কার্যক্রম চলায় ব্যস্ততার কারণে কোন মোটরসাইকেল কার তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবহেলার কারণেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে এসআই নাজমুল হোসেন জানান, শুক্রবার সারাদিন শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি তাহেরকে নিয়ে আলামত উদ্ধারে অভিযানে ব্যস্ত ছিলেন তারা। রাতে তার ডিউটি না থাকলেও সিভিল পোশাকে থানার ভেতরে অবস্থান করার অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ওসি (তদন্ত) ও সেকেন্ড অফিসারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এটুকুই তিনি নিশ্চিত করতে পারেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি। ঘটনাটি নিয়ে এলাকায়  আলোচনার সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...