Monday, July 27, 2026

অভয়নগরে গা”জা সেব”নের অ”ভিযো”গে ৪ মা’দকা”সক্তে”র জেল জ”রিমা”না

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের অভয়নগরের বাগদাহে গাঁজাসেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে।

আজ রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ জেল-জরিমানার দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাস (৫৫), একই গ্রামের কাশেম আলীর ছেলে ওসয়িার (৫৪), আনোয়ার বিশ্বাসের ছেলে খলিল বিশ্বাস (৬৫), ( চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি) ও একতারপুর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মফিজুল হক (৪৫)।

পুলিশ জানায়, রবিবার সকাল ১০ টার দিকে চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের পশ্চিমপাড়ায় রাস্তার পাশে গাঁজাসেবনকালে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেলা-জরিমানা উভয়দণ্ডে দণ্ডিত করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক আটক ৪ ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘দণ্ডপ্রাপ্ত চার মাদকসেবীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...