Sunday, July 26, 2026

কালীগঞ্জে যৌথ বা’হিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

Date:

Share post:

হু মায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
যৌথ বাহিনীর আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে মহড়াটি শুরু হয়। পরে কোলা, জামাল, নিয়ামতপুর, মালিয়াট, রায়গ্রাম, বারোবাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।
এই মহড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে। সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষন ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে  ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা যৌথ বাহিনীর এ ধরনের মহড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...