
লিটন সরকার (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান এর পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রন্জু, রাজিবপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোখলেছুর রহমান, রাজিবপুর উপজেলা বিএনপি’র সদস্য-সচিব আব্দুল হাই, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আনন্দ, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর রহমান পলাশ, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রবিউল ইসলাম রানা, রাজিবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।



