Sunday, July 26, 2026

রাজশাহী-১ ( গোদাগাড়ী -তানোর) আসনের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী:

বাংলাদেশের মানবিক নেতা,সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার, দুপুর ১২:০০ টায় রাজশাহী জেলার মহিশালবাড়ি মহিলা কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

উক্ত জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার জনসভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে গণমাধ্যমের সম্মানিত সদস্যদের সাথে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সাংবাদিক সম্মেলনটি ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে তৈমুর চাইনিজ রেস্টুরেন্ট, গোদাগাড়ী-তে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা জামাতের আমীর অধ্যাপক খালেক ও লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী জেলার সেক্রেটারি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব মোঃ গোলাম মুর্তজা।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন উক্ত জনসভায় লক্ষাধিক লোক উপস্থিত হবেন ইনশাআল্লাহ্।

জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, আমাদের সমাবেশ বাস্তবায়নের জন্য সকল কিছুর পরিকল্পনা হয়েছে স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এজন্য আমরা স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছি প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং সাংবাদিক বন্ধুগণ জনসভা কে সাফল্যমন্ডিত করতে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, আমরা সুশৃঙ্খল সংগঠন জনশক্তিরা শৃঙ্খলার সাথে প্রশাসনকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ্

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ্ , মোঃ তাইফুর রহমান, মোঃ জালাল উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম,গোদাগাড়ী উপজেলা আমীর মোঃ নূমায়ুন আলী, তানোর উপজেলা আমীর মোঃ আলমগীর হোসেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত মোঃ শওকত আলী,শিবিরের জেলা সভাপতি মোঃরেজুয়ানুল ইসলাম ও আসনের প্রচার সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ্ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...