Monday, July 27, 2026

নড়াইলে অ”স্ত্রের মুখে জি”ম্মি করে মোটরসাইকেল স্বর্ণ ও নগদ টাকা ডা”কাতির অভি”যোগ 

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে কালিয়া উপজেলায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।
৬ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামের মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ জনের একটি ডাকাত দল মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেশীয় অস্ত্রসহ ইদ্রিস আলী খানের বাড়িতে হঠাৎ প্রবেশ করে।
এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। আতঙ্কিত পরিবারের সদস্যরা বাধা দিতে না পারায় ডাকাতরা নির্বিঘ্নে লুটপাট চালায়। ডাকাতরা একটি ইয়ামাহা এফ জেড এস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান পরিবার সদস্যরা।
পরে ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ডাকাতির ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...