
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে রামনগর রাজারহাট চামড়া হাটে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।
রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস ইসলাম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি দীর্ঘদিন গণতন্ত্রের পক্ষে নিরলস সংগ্রাম করে গেছেন। দেশ ও জাতির এই সংকটময় সময়ে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন,কোন কোন মৃত্যু মানুষের কাছে মনে দাগ কেটে যায় এবং ইতিহাসের একটি চিহ্ন রেখে যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ব্যানারে এবং পিলবোডে লেখা থাকে আমরা শোকাহত ও মহাকাব্যের একটি সমাপ্তি। আমরা এভাবে বলি মহাকাব্য বলছি তার জীবনকে যে মহাকাব্যের পিষ্টা খোলা হয়েছে ১৯৪৫ সালে শেষ কথা বন্ধ হয়েছে ২০২৫ সালে ৩০ শে ডিসেম্বর। এবং মোনাজাতে মরহুমা বেগম বেগম খালেদা জিয়া বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। গুরুতর অসুস্থ শরীর নিয়েও তিনি কখনো দেশ ও জনগণের কথা ভাবা থেকে সরে আসেননি। তাঁর আত্মত্যাগ ও নেতৃত্ব এ জাতির জন্য অনুকরণীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আবদার হোসেন খান ও সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন। এছাড়া উপস্থিত ছিলেন থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান শাকিল, থানা কৃষকদলের আহ্বায়ক নাসির উদ্দীন, থানা যুবদলেট যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ, ইউনিয়ন মহিলা দলের সভাপতি জাহানারা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এম. আব্দুল হাই সিদ্দিক, খতিব নাফিসা জামে মসজিদ।




