Monday, July 27, 2026

মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

Date:

Share post:

মণিরামপুর প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

শনিবার ৬ই সেপ্টেম্বর মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও সহকারি অধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন জাকিরের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য এড. মকবুল ইসলাম, সদস্য আজিজুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বব্যাপী সমাদৃত ও আবহমান কাল থেকে পৃথিবীর দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে দিবসটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...