Monday, July 27, 2026

টাকার অভাবে অ”পারেশন করাতে পারছেন না কুয়াদার অসিম রায় বাবার আ”কুতি সা”হায্য করুন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের সুনীল রায়ের একমাত্র ছেলে অসিম রায় (৩৪) দীর্ঘদিন ধরে ঘাড়ের হাড়ের শিরাজনিত জটিল রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন না করলে তার জীবন সংশয়ে পড়বে। কিন্তু দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না তিনি।

অসিম রায়ের বাবা সুনীল রায় বলেন, “আমার ছেলের অপারেশন করাতে হবে, ডাক্তার বলেছেন ভারতে নিতে। কিন্তু তিন থেকে চার লক্ষ টাকার প্রয়োজন। গরিব মানুষ, টাকার অভাবে অপারেশন করাতে পারছি না। এমনকি ওষুধপত্রও নিয়মিত কিনতে পারি না।

অসিম রায়ের সংসারে আছেন স্ত্রী ও একমাত্র ছেলে মিঠুন রায়। মিঠুন স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণিতে পড়লেও আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেছে। পরিবারের ভরণপোষণের জন্য অসিমের স্ত্রী ও মা নার্সারিতে কাজ করে সামান্য উপার্জন করলেও তা দিয়ে সংসার চালানোই কষ্টকর, ওষুধ কেনা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনসেডের একটি ছোট ঘরে শয্যাশায়ী অসিম রায় কষ্টে কষ্টে কথা বলছেন। কয়েকটি বাক্য বলতেই হাঁপিয়ে উঠছিলেন তিনি। অসহায় কণ্ঠে বলেন, “আমরা গরিব মানুষ। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছি না। আত্মীয়স্বজনের সাহায্যে কোনো রকমে বেঁচে আছি। আল্লাহ চাইলে হয়তো মানুষের দয়ায় আমি বাঁচতে পারবো।

স্থানীয় সমাজসেবক কামরুজ্জামান বলেন, “গ্রামবাসীর সহায়তায় কিছু টাকা সংগ্রহ করে সামান্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তার অপারেশনের জন্য আরও অনেক টাকার প্রয়োজন। সুশীল সমাজ, হৃদয়বান ব্যক্তি ও সরকারের সহযোগিতা না পেলে অসিম রায়কে বাঁচানো সম্ভব নয়।”

সহযোগিতা পাঠানোর ঠিকানা

অসুস্থ অসিম রায়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন—
বিকাশ নাম্বার: 01611553627

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...