Monday, July 27, 2026

যশোরে স্ব’র্ণের বার’সহ তিন পা’চারকারী আ’টক

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরে পৃথক দুইটি অভিযানে ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে যশোরের কোতোয়ালী থানাধীন কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুইটি পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর কোতোয়ালি থানাধীন লোন অফিসপাড়া বারান্দিপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও
ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোরের কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টায় অভিযান পরিচালনা করে ৪৩৪ গ্রাম ওজনের ২পিস স্বর্ণেরবারসহ আশরাফুল ইসলাম সাজিদ নামে একজনকে আটক করা হয়।

অপরদিকে একই দিন সকাল সাড়ে ৯টায় যশোর কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাজার এলাকায় বিজিবি’র অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহিদ হোসেন ও সুজন কুমার বাপ্পি নামে দুইজনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪.৯০০ গ্রাম ওজনের ৩৪পিস স্বর্ণের বার পাওয়া যায়। একইসাথে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭,৮৯,৫৩,৮৬৮/- (সাত কোটি উননব্বই লক্ষ তিপান্ন হাজার আটশত আটষট্টি টাকা ।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, অস্ত্র, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...