Monday, July 27, 2026

অ”স্ত্রের মুখে জমি দ’খলের চে’ষ্টা সলঙ্গা থানায় অ’ভিযোগ দায়ের

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ  প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী তাহাজ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (২৭ আগষ্ট) হাটিকুমরুলের চরিয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত বাহাদুর আলীর শেখের ছেলে আব্দুস সালাম (৫২), সাইদুর রহমান শেখ এর ছেলে রেজাউল করিম (৪২), আল আমিন শেখ (৩৩), বাহাদুর আলী শেখ এর ছেলে হায়দার আলী (৬৫), হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম বাবু মিয়া(৩০) নামে এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে যানাযায়, হাটিকুমরুলের চড়িয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন ভুইয়ার ছেলে তাহাজ্জত হোসেন (৩৫) চরিয়া শিকার মৌজার ১৩০৭ নং দাগের জমির পরিমাণ ৩৮ শতকের এর কাতারে দক্ষিণ পূর্ব ছাহাম হইতে ৮শতক এবং একই দাগের দক্ষিণ ছাহাম হইতে ১০শতক ও ১৩০৭ নং দাগের দাগের ৮ শতক সহ ১৩১৩ নং দাগের জমির পরিমাণ ২০শতকের কাতারে ৯ শতক পূর্ব ছাহাম হইতে ১৩১৭ নং দাগের ২৮ শতকের কাতে ০৬ শতক দক্ষিন ছাহাম হইতে মোট ৪১ শতক জমি ক্রয়সূত্রে মালিক।

ক্রয় করা এই জমি তাহাজ্জত হোসেন ভুইয়া দীর্ঘদিন যাবত ভোগ করে আসছিলেন। ভোগ দখল থাকাকালিন অবৈধ স্বার্থের লোভে অভিযুক্তরা দীর্ঘদিন যাবত তার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করার জন্য পায়তারা করে আসছিলেন।

এরই এক পর্যায়ে বুধবার সন্ধায় ভুক্তভোগী তাহাজ্জত হোসের অভিযুক্তরা ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করতে, তাদের পেশী শক্তি প্রয়োগ করে, দেশীয় আস্ত্র সস্ত্র নিয়ে টিন, বাঁশ দিয়ে জোর পূর্বক ভাবে ঘড় নির্মান শুরু করেন। তাদের ঘড় নির্মাণে বাধা দিলে অভিযুক্তরা প্রকাশ্যে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখান এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

এ ব্যপারে সরেজমিনে গিয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা বলেন, আমাদে পৈত্তিক সম্পত্তি আমরা দখল করে ঘড় নির্মাণ করছি। অভিযোগ দিয়ে আমাদের ঘড় নির্মাণ কেও বন্ধ রাখতে পারবে না।

এ বিষয়ে সংঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু করনীয় নেই। কোর্টের মামলা করতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...