Monday, July 27, 2026

সংসদ সদস্য প্রার্থী নূরে আলম সিদ্দিকীর সাথে গাজীপুুর সাংবাদিক ইউনিয়নের ঈদ শুভেচ্ছা বিনিময়

Date:

Share post:

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :
সংসদীয় আসন গাজীপুর-১ (কালিয়াকৈর) এর সংসদ সদস্য পদপ্রার্থী নূরে আলম সিদ্দিকীর সাথে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র নেতৃবৃন্দ রোববার দুপুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। জিইউজে এর সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিইউজের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন বাবুলসহ সাংবাদিক মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক কাজী মোঃ আব্দুল মান্নান ও শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নূরে আলম সিদ্দিকী বলেন- বর্তমান সময়ে জননেত্রী শেখ হাসিনা দেশের ৫টি সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করেছেন। সে লক্ষ্যে প্রথম ধাপে আগামী ২৭ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কাজেই এই নির্বাচনে আমাদেরকে দেশের উন্নয়নের জন্য এবং উন্নত বাংলাদেশের ধারাকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে। তিনি আরো বলেন- নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই স্মার্ট বাংলাদেশ, নৌকা মানেই জনগণের সরকার। কাজেই দেশে অবাধ সাংবাদিকতার দ্বার উন্মোচনের প্রতীক নৌকাকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। সর্বোপরি তিনি গাজীপুর সাংবাদিক ইউনিয়নকে অভিনন্দন জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...