Saturday, January 24, 2026

মনিরামপুরে স্বস্তির বৃষ্টি,ভোগান্তিতে কৃষক

Date:

Share post:

শাহাজান শাকিল, মণিরামপুর:

তীব্র তাপদাহ ও গরমে অতিষ্ঠ ছিলো মণিরামপুর মানুষের জীবন যাপন।আজ সকাল থেকে আকাশ ছিল মেঘলা দুপুর দুইটা ৪৩ মিনিটে শুরু হওয়া বৃষ্টিতে স্বস্তি ফিরে আসলো জনজীবনে কিন্তু মাঠে কৃষকের পাকা ধান কেটে রেখে আসায় বিপাকে পড়েছে কৃষক। কেউ কেউ বৃষ্টির মধ্য দিয়ে ধান বাড়িতে আনার শেষ চেষ্টা করছে। বৃষ্টি হওয়ায় মাঠে কাজ করা মজুর এর দাম প্রায় দ্বিগুণ যেখানে আগে মজুর পাওয়া যেত ৩০০ থেকে ৪০০ টাকায় এখন ৭০০ থেকে ৮০০ টাকা দিয়েও মিলছে না। বেশির ভাগ মাঠেই ধান এখন কাটা অবস্থায় আছে।সকাল থেকেই মেঘ দেখে কৃষক তার ধান বাড়িতে উঠাতে ব্যস্ত ছিলো।দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই মাঠের মাঝে ধান জালি দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখছে। এভাবে কয়েকদিন বৃষ্টি লেগে থাকলে গতবারের ন্যায় ধান নষ্ঠের আশংকা করছে কৃষকেরা।
কয়েক বছর পর এবার ভবদাহের কোদারিয়ায় ৪৯৫ হেক্টর ও কপালিয়ায় ৬০২ হেক্টর জমিতে বরো চাষ হয়েছে। দুই বিলের কৃষকেরা আশঙ্কা করছে এভাবে বৃষ্টি লেগে থাকলে তাদের ফসল ডুবে যাবে অথবা নষ্ট হয়ে যাবে।ভবদাহের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...