Monday, July 27, 2026

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন-মানবিক নেতা মোঃ রাকিবুজ্জামান সরদার

Date:

Share post:

ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা এলাকা সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন -ডুমুরিয়া উপজেলা বাসীর কাছে করোনাকালীন সময় থেকে বর্তমান ঈদ-উপহার পর্যন্ত এক মানবিক হিরো নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃরাকিবুজ্জামান সরদার, তিনি বলেন আমার পিতা ছিলেন একজন মুক্তিযুদ্ধা , আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি আমার পিতার আদর্শ বুকে ধারণ করে দেশের ও মানুষের সেবাই নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো।
বর্তমানে তিনি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,খুলনা জেলা শাখার সভাপতি পদে দায়িত্ব রয়েছে, ও জাতীয় সামাজিক সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটির ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি, ও ডুমুরিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি , বর্তমান শিক্ষকতা পেশার সঙ্গে নিজেকে নিয়োজিত রাখছেন,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলার এলাকার বাসিন্দা ও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, আমি আশা করি ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। তিনি আরো বলেন, খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা সহ পুরো দেশজুড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...