Monday, July 27, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ঈদের শিক্ষা”

Date:

Share post:

কবিতা

“ঈদের শিক্ষা”

মুহাঃ মোশাররফ হোসেন:

শুধু ঈদের দিন হাসি-খুশী

ক্ষণিকের ভালো বাসা-বাসি,

ছিয়াম রাখেনি অতিভোজী মানুষ

অন্তরে অতি হিংসা রেষারেশি।

ছালাত-ছিয়াম ছাড়াই বেশি খুশী

রাজকীয় পোষাক দেহে অহংকারী হাসি;

অসহায় অনাথ খাদ্য-বস্ত্রহীন কাঁদে বসি’

তবুও ধনীদের আনন্দ রাশি রাশি।

মুখে তোমার মধু মাখা কথা

দীল-কলিজা ভরা হিংসা বিদ্বেষা,

একটু সুযোগ পেলেই দাও ব্যথা

তব মনে কেন এত শত্রুতা?

হিংসা-বিদ্বেষ বিভেদ ভুলতে হবে

মুসলিমকে শুধু দুই ঈদের দিনে,

আর আমরণ অসহ্য যন্ত্রণা দেবে

কেনো মানুষকে অকথ্য নির্যাতনে?

ঈদের দিনে যেমন হিংসা-বিদ্বেষ ভুলে

ছালাত কায়েম করতে হবে সকলে,

সবার কাঁধে কাঁধ মিলাবে বন্ধুত্বের দীলে।

তেমনি আজীবন ভুলে বিভেদ অহংকার

মায়া-মমতা আর প্রীতির বন্ধনে,

গড়তে হবে তোমায় ব্যক্তি-পরিবার

আর এ সমাজ অহীর বিধানে।

ঈদের দিনের এই মহান শিক্ষা

মোরা জীবনে ভুলি না যেন কভু,

এই ফরিয়াদ কবুল করো

বিশ্ব ভ্রমান্ডের মহান ওহে! প্রভু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...