Monday, July 27, 2026

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনাঃ ২৬ ঘণ্টায় দুই ট্রেনের ৯ বগি উদ্ধার

Date:

Share post:

আঃ হান্নান চট্রগ্রাম বিভাগীয় প্রধান :

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ২৬ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত দুই ট্রেনের ৯টি বগি উদ্ধার করা হয়েছে।

এর আগে রোববার রাত দেড়টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আলো স্বল্পতার কারণে রাতে তারা উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।

সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে আরও একটি রিলিফ ট্রেন আসলে ভোর সাড়ে ৬টা থেকে একসঙ্গে উদ্ধার কাজে শুরু হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় রাত থেকে আপ ও ডাউন দুইদিকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক আবিদুর রহমান সোমবার রাত সাড়ে ৮টায় নিউজ বিডিজার্নালিশ্ট কে বলেন, সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে ৯টি বগি উদ্ধার করা হয়েছে। সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে আরও একটি রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে। আশা করছি, রাতের মধ্যে হাসানপুর এসে পৌঁছাবে। এরপর অবশিষ্ট বগি ও ইঞ্জিন উদ্ধার করতে সক্ষম হবো। তবে এতে কতক্ষণ সময় লাগবে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় মালবাহী ট্রেনটির চারটি বগিও লাইন থেকে ছিটকে পড়ে। এতে সোনার বাংলা ট্রেনের চালকসহ অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...