Saturday, January 17, 2026

তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চার্জার ফ্যানের দাম

Date:

Share post:

ডেক্স রিপোর্টারঃ

তীব্র তাপমাত্রার মধ্যে সারাদেশের মতো যশোরে বেড়েছে লোডশেডিং। একবার বিদ্যুৎ গেলে এক দেড় ঘণ্টার আগে আর আসছে না। দিনের মধ্যে এরকম ঘটনা ঘটছে অনন্ত ছয়/সাত বার। এসময় গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে চার্জার ফ্যান। তবে হুট করেই বেড়ে গেছে এই ফ্যানের দাম।

ক্রেতাদের দাবি, মাত্র একদিনের ব্যবধানে যশোর বাজারে চার্জার ফ্যানের দাম বেড়েছে হাজার টাকা পর্যন্ত। প্রচণ্ড খরতাপের কারণে ঈদের কেনাকাটা কমিয়ে এখন ফ্যান কেনার দিকে ঝুঁকছেন তারা। তবে এক একটি চার্জার ফ্যানের দাম চার থেকে সাত হাজার টাকায় পৌঁছেছে।

সোমবার (১৭ এপ্রিল) যশোরে ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয়ের অন্যতম স্থান হিসেবে পরিচিত মাইক পট্টি গিয়ে দেখা যায়, সাধারণত যেখানে বেলা ১১টার আগে ক্রেতার দেখা মিলতো না সেখানে আজ সকাল ৯টার পরপরই ক্রেতারা ভিড় করছেন। ক্রেতাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই এসেছেন গরমে অতিষ্ট হয়ে ফ্যান কেনার জন্য।

ক্রেতারা বলছেন, এখন ফ্যানের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। রোজার শুরুর দিকে যে ফ্যান তিন হাজার টাকায় পাওয়া গেছে এখন সেই ফ্যানের দাম চাওয়া হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। তিন/চারদিন আগে যে চার্জার ফ্যানের দাম নেওয়া হয়েছে ৩ হাজার ৮০০ টাকা, আজ তা ৪ হাজার ৫০০ টাকা চাওয়া হচ্ছে।

মাইক পট্টিতে ফ্যান কিনতে আসা এক ক্রেতা বলেন, রাতে বিদ্যুৎ ছিল না। তার ওপর যে পরিমাণ গরম পড়েছে তাতে বেঁচে থাকা কঠিন। বাধ্য হয়ে চার্জার ফ্যান কিনতে এসেছি। কিন্তু এখানে এসে শুনি দাম বেড়ে গেছে। ৪ হাজার ৮০০ টাকার ফ্যান এখন ৫ হাজার ৬০০ টাকা চাওয়া হচ্ছে। এর নিচে নাকি বিক্রি করার অনুমতি নেই ব্যবসায়ীদের।

এদিকে, দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, ফ্যানের সরবরাহ কমে গেছে। সে কারণে ঢাকা থেকেই দাম বাড়ানো হয়েছে। শুধু চার্জার ফ্যান নয়, সব ধরনের ফ্যানের দাম বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...