Friday, July 24, 2026

শ্রীপুরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ৪৯তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ ফেব্রুয়ারি, সোমবার দিনব্যাপী ৪৯তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি, যিনি বেলা ১১টায় উপস্থিত হয়ে আসন গ্রহণ করেন। সকাল ১০টায় এ ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কাজী ইমামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. নোয়াবুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন, সাবেক শিক্ষক নির্মলেন্দু সাহা, সাবেক শিক্ষিকা সন্ধ্যা রানী সাহা, সাবেক শিক্ষক রঞ্জিত কুমার রাহুত এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ মুত্তাকিন বিল্লাহর মা।

অনুষ্ঠানের ধারাবিবরণী পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম। মশাল প্রজ্বালন ও পরিচালনার দায়িত্বে ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতআরা সাদিয়া।

প্রতি বছরের মতো এবারও সাচিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার পর প্রতিটি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি তুলে ধরেন। এছাড়াও মনোমুগ্ধকর ডিসপ্লে, নাটক ও কৌতুক পরিবেশন করে অনুষ্ঠানের পরিবেশ আনন্দমুখর করে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...