Saturday, July 25, 2026

বেনাপোলে টাস্কফোর্স অ’ভিযানে ৩২ লাখ টাকার ভা’রতীয় মোবাইল জ’ব্দ

Date:

Share post:

সাইবুর রহমান সুমন, শার্শা:

যশোরের বেনাপোলে বিশেষ টাস্কফোর্সের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩২ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই বিশেষ টাস্কফোর্সের অভিযানে…

১০ জানুয়ারি ২০২৫, বিকেল ৪:৪৫ থেকে ৫:৪৫ পর্যন্ত বেনাপোল বাজারের রহমান চেম্বার মার্কেটে বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল।

অভিযানে নেতৃত্ব দেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু এবং বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মদ আমির হোসেন।

বিজিবি অধিনায়ক জানান, চোরাচালান দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা। তাই চোরাচালান প্রতিরোধ এবং সরকারের রাজস্ব আহরণে সহায়তা করাই বিজিবির প্রধান লক্ষ্য। অবৈধ ভারতীয় পণ্য জব্দের মাধ্যমে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জব্দকৃত মোবাইল ফোন বেনাপোল কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...